গাদা
গাদা১ [ gādā ] বি. বড় মাছের পিঠের অংশ (গাদার মাছ খেতে পারি না)। [< গ্রা. বাং. গাঁত (=গাত্র)]। গাদা২ [ gādā ] ক্রি. ঠেসে ভরা, ঠাসা, জোর করে ভরা। ☐ বি. গাদন। ☐ বিণ. ঠেসে ভরা হয় বা হচ্ছে এমন। [হি. √গাদ + বাং. আ]। গাদানো ক্রি. বি. ১. ঠেসে ভরা (এইটুকু ভ্যানে এতগুলো ছাগল গাদানো হয়েছে কেন?); ২. জোর করে খাওয়ানো। গাদা বন্দুক বি. বারুদ ঠেসে ঠেসে ভরতে হয় এমন বন্দুক। গাদা৩, গাদি [ gādā, gādi ] বি. ১. স্তূপ (খড়ের গাদা); ২. রাশি, ভিড় (বইয়ের গাদা)। [হি. গদ্দা]। গাদা গাদা বিণ. স্তূপীকৃত; রাশি রাশি; বহু। গাদাগাদি বি....