গালে চূনকালি
গালে চূনকালি – শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ।
গাল
গাল১ [ gāla ] বি. গালি, গালাগালি (কথায় কথায় গাল দেয়)। [বাং. গালি]। গালমন্দ বি. গালাগালি, কটু কথা বলা, কটুকাটব্য। গাল খাওয়া ক্রি. বি. গালি শোনা। গাল পাড়া ক্রি. বি. গালি দেওয়া। গাল২ [ gāla ] বি. ১. কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; ২. মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় – জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূনকালি – শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া...