গ গিয়া গিয়া, গিয়ে, গে [ giẏā, giẏē, gē ] অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। ☐ অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]।
গ গিঁঠ গিঁট, গিঁঠ [ ginṭa, ginṭha ] বি. ১. গ্রন্হি, গাঁট, গিরা; ২. দেহের অস্হিসমূহের সংযোগস্হল; ৩. বাঁধন (শক্ত করে গিঁট দাও)। [সং. গ্রন্হি]। গিঁটানো ক্রি. গিঁট দেওয়া।
গ গিঁট গিঁট, গিঁঠ [ ginṭa, ginṭha ] বি. ১. গ্রন্হি, গাঁট, গিরা; ২. দেহের অস্হিসমূহের সংযোগস্হল; ৩. বাঁধন (শক্ত করে গিঁট দাও)। [সং. গ্রন্হি]। গিঁটানো ক্রি. গিঁট দেওয়া।
গ গালি গালি [ gāli ] বি. ১. কটু বাক্য; তিরষ্কারপূর্ণ বাক্য (সময়মতো না যাওয়ার জন্য তার কাছে গালি খেলাম); ২. কুত্সিত বা অশ্লীল বাক্য (কথায় কথায় এত গালি দেয় কেন ছেলেটা)। [সং. √গাল্ + ই-তু. আ. গালী]। গালাগালি, গালাগাল বি. তিরষ্কার; কুত্সিত বাক্য; নোংরা গালি।
গ গালভরা গালভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)।