গিরিসংকট

গিরিসংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়।

গিরি

গিরি১ [ giri ] আচরণ, বৃত্তি ইত্যাদি বোধক প্রত্যয়বিশেষ (কেরানিগিরি, বাবুগিরি)। [ফা. গর্ > গরী > বাং. গিরি]। গিরি২ [ giri ] বি. ১. পর্বত, পাহাড়; ২. দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ। [সং. √গৃ+ ই]। গিরিকন্দর, গিরিগহ্বর, গিরিগুহা বি. পর্বতের গুহা। গিরিকুমারী, গিরিজা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী। গিরিজায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা। গিরিতল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ। গিরিদরী বি. পর্বতগুহা। গিরিদুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ। গিরিনন্দিনী গিরিকুমারী -র অনুরূপ। গিরিপথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ। গিরিবর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়। গিরিবর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ। গিরিমল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল। গিরিমাটি বি. গৈরিক বা গেরি...

গিরা

গিরা১., গেরো [ girā, gērō ] বি. গিঁট, বাঁধন (আঁচলে গিরা বা গেরো দেওয়া)। [ফা. গিরহ্]। গিরা২ [ girā ] বি. বস্ত্রাদি মাপার (বর্ত. অপ্র.) পরিমাণবিশেষ (=১/১৬ গজ)। [ফা. গিরা]।

গুয়ে

গুয়ে বিণ. ১. গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); ২. গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)।

গুখোরি

গুখুরি, গুখোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. ১. গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); ২. গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)।

গুখুরি

গুখুরি, গুখোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. ১. গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); ২. গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)।

গুখোর

গুখোর বি. (গালিবিশেষ) যে গু খায়।

গু

গু [ gu ] বি. বিষ্ঠা, মল। [সং. গু]। গুখোর বি. (গালিবিশেষ) যে গু খায়। গুখুরি, গুখোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. ১. গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); ২. গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)।

গে

গিয়া, গিয়ে, গে [ giẏā, giẏē, gē ] অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। ☐ অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]।

গিয়ে

গিয়া, গিয়ে, গে [ giẏā, giẏē, gē ] অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। ☐ অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]।