গ গেণ্ডুক গেণ্ডু, গেণ্ডুক [ gēṇḍu, gēṇḍuka ] বি. ভাঁটা, কন্দুক, বল, ball. [সং. গেণ্ডু]। গেণ্ডুয়া বি. গেণ্ডু, বল।
গ গেণ্ডু গেণ্ডু, গেণ্ডুক [ gēṇḍu, gēṇḍuka ] বি. ভাঁটা, কন্দুক, বল, ball. [সং. গেণ্ডু]। গেণ্ডুয়া বি. গেণ্ডু, বল।
গ গেঞ্জি গেঞ্জি [ gēñji ] বি. সুতোয় বোনা এবং (সাধারণত) জামার নীচে পরিধেয় পুরুষের ফতুয়াজাতীয় অন্তর্বাসবিশেষ। [ইং. guernsey]।
গ গেজেট গেজেট [ gējēṭa ] বি. ১. সংবাদপত্র; ২. সরকারি নির্দেশ ও তথ্যাদি সংবলিত সংবাদপত্র; ৩. (আল.) সমস্ত খবর রাখে ও সরবরাহ করে এমন ব্যক্তি (পাড়ার গেজেট)। [ইং. gazette]।
গ গেঁটে গেঁটে১ [ gēn̐ṭē ] ? বিণ. বেঁটে মোটা ও বলিষ্ঠ। [গেঁটে২ দ্র]। গেঁটে২ [ gēn̐ṭē ] বিণ. ১. গ্রন্হি বা গাঁটযুক্ত, গ্রন্হিল (গেঁটে বাঁশ, গেঁটে লাঠি); ২. গ্রন্হিজাত বা গ্রন্হিতে জন্মে এমন (গেঁটে বাত); ৩. গ্রন্হিসম্বন্ধীয়। [বাং. গাঁট + ইয়া > এ]।
গ গৃহ্যসূত্র গৃহ্যসূত্র বি. জাতকর্ম বিবাহ প্রভৃতি গৃহস্হের অনুষ্ঠেয় সংস্কারের বিধিসংবলিত প্রাচীন গ্রন্হবিশেষ।
গ গৃহ্য গৃহ্য১ [ gṛhya ] বিণ. ১. গ্রহণযোগ্য; ২. আয়ত্ত। [সং. √গ্রহ্ + য]। গৃহ্য২ [ gṛhya ] বিণ. ১. গৃহসম্বন্ধীয় (গৃহ্যকর্ম); ২. গৃহপালিত; ৩. গৃহে উত্পন্ন বা জাত। ☐ বি. গৃহ্যসূত্র। [সং. গৃহ + য]। গৃহ্যসূত্র বি. জাতকর্ম বিবাহ প্রভৃতি গৃহস্হের অনুষ্ঠেয় সংস্কারের বিধিসংবলিত প্রাচীন গ্রন্হবিশেষ।
গ গুল্ম গুল্ম [ gulma ] বি. ১. ঝাড়বিশিষ্ট ছোট গাছ; ২. কাণ্ডহীন গাছ; ৩. সৈন্যের ঘাঁটি বা থানা ; ৪. পুরাণোক্ত সৈন্যসংখ্যাবিশেষ (১ গুল্মে ৯ হস্তি ৯ রথ ২৭ অশ্ব ও ৪৫ পদাতি থাকে); ৫. প্লীহাবৃদ্ধি রোগ। [সং. √গুড়্ (বেষ্টন করা) + ম]।