গোটা
গোটা১ [ gōṭā১. ] বিণ. ১. আস্ত, অখণ্ড, সম্পূর্ণ (গোটা বাড়িটা, গোটা দেশ, গোটা গোটা ডিম); ২. বিভিন্নরকম চূর্ণ মশলার মিশ্রণ; ৩. বস্তু বা সংখ্যার নির্দেশক, -টা, মাত্র (গোটা পাঁচেক)। ☐ বি. (আঞ্চ.) আস্ত জিনিস (গোটা সেদ্ধ)। [দেশি]। গোটাকতক, গোটাকয়েক বিণ. অল্প কয়েকটি। গোটা গোটা বিণ. আস্ত আস্ত, অভঙ্গ (গোটা গোটা ডিম)। [গুটি১ দ্র]। গোটা২, গোটানো [ gōṭā২., gōṭānō ] যথাক্রমে গুটা ও গুটানো -র চলিত রূপ।