গোছালো

গোছালো [ gōchālō ] বিণ. ১. সুবিন্যস্ত, সুশৃঙ্খলভাবে স্হাপিত (গোছালো সংসার); ২. শৃঙ্খলার সঙ্গে বা পরিপাটিভাবে কাজ করে এমন (গোছালো স্বভাবের মানুষ)। [বাং. গোছ + আলো (যুক্তার্থে)]।

গোত্তা

গোত্তা, গোপ্তা [ gōttā, gōptā ] বি. নীচের দিকে মাথা দিয়ে বেগে পতন (ঘুড়িটা গোত্তা খেয়ে পড়ল)। [আ. গউতহ্]।

গোতম

গোতম [ gōtama ] বি. ১. ন্যায়দর্শনপ্রণেতা ঋষিবিশেষ; ২. (পা.) গৌতম বুদ্ধ।

গোড়ে

গোড়ে [ gōḍē ] বি. পুষ্পমালা; বড় ফুলের মালা। [বাং. < গড়িয়া]।

গোডিম না ভাঙা

গোডিম না ভাঙা (আল.) শৈশবাবস্হা বা অসহায় অবস্হা না কাটা (ওর এখনও গোডিম ভাঙেনি)।

গোডিম

গোডিম [ gōḍima ] বি. ডিম থেকে বেরোবার পর পক্ষিশাবকের অসহায় অবস্হা। গোডিমওয়ালা ছেলে (আল.) দুধের শিশু। গোডিম না ভাঙা (আল.) শৈশবাবস্হা বা অসহায় অবস্হা না কাটা (ওর এখনও গোডিম ভাঙেনি)।

গোড়ালি

গোড়ালি [ gōḍāli ] বি. গুল্ফ, পাদমূলের পিছনের অংশ। [গোড় দ্র]।

গোঠ

গোঠ১ গোট-এর রূপভেদ। গোঠ২ [ gōṭha ] বি. গোচারণভূমি (গোরুগুলিকে গোঠে নিয়ে গেছে)। [সং. গোষ্ঠ]।

গোটানো

গোটা২, গোটানো [ gōṭā২., gōṭānō ] যথাক্রমে গুটা ও গুটানো -র চলিত রূপ।