গোড়াগুড়ি

গোড়াগুড়ি ক্রি-বিণ. সর্বপ্রথমে (গোড়াগুড়ি ব্যাপারটা কেউ জানত না); প্রথম থেকে (ঘটনাটা আমি গোড়াগুড়ি জানি)।

গোড়া

গোড়া [ gōḍā ] বি. ১. মূলদেশ; শিকড় (গাছের গোড়া); ২. সন্নিধান, নিকট (হাতের গোড়ায় সব জিনিস পাওয়া); ৩. ভিত, ভিত্তি, বনিয়াদ (গোড়াপত্তন করা); ৪. আদি, শুরু, সূত্রপাত (গোড়া থেকেই গল্পটা বলি, গোড়ায় গলদ); ৫. মূল কারণ (যত নষ্টের গোড়া)। [বাং. গোড় + আ]। গোড়াগুড়ি ক্রি-বিণ. সর্বপ্রথমে (গোড়াগুড়ি ব্যাপারটা কেউ জানত না); প্রথম থেকে (ঘটনাটা আমি গোড়াগুড়ি জানি)। গোড়াপত্তন বি. ১. ভিত্তিস্হাপন; ২. সূত্রপাত, আরম্ভ। গোড়ায় গলদ শুরুতেই গোলমাল বা ত্রুটি।

গোঁয়ারতুমি

গোঁয়ারতুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ।

গোঁয়ার

গোঁয়ার [ gōm̐ẏāra ] বিণ. ১. একগুঁয়ে, জেদি; ২. হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন; ৩. দুঃসাহসী; ৪. অশিক্ষিত, অমার্জিত। [বাং. গাঁও + আর-তু. হি. গমার]। গোঁয়ারগোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী। গোঁয়ারতুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ। কাঠগোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে।

গোঁয়ানো

গোঁয়ানো ক্রি. গোঁয়া -র অনুরূপ। ☐ বি. যাপন, অতিবাহন। ☐ বিণ. যাপিত, অতিবাহিত।

গোঁয়া

গোঁয়া [ gōm̐ẏā ] (বর্ত. অপ্র.) ক্রি. ১. অতিবাহিত করা, কাটানো (দিন গোঁয়ানো); ২. অতিবাহিত হওয়া, যাপিত হওয়া (‘মিছে খেলায় দিন গোঁয়াল: রা. প্র.); ৩. অনুগমন করা (‘সকল লোক পশ্চাতে গোঁয়ার’: কৃত্তি); ৪. মিলেমিশে একসঙ্গে বাস করা (তার সঙ্গে গোঁয়ানো শক্ত)। [বৈ. সা. গোঁআ < গম্ + বাং. আ]। গোঁয়ানো ক্রি. গোঁয়া -র অনুরূপ। ☐ বি. যাপন, অতিবাহন। ☐ বিণ. যাপিত, অতিবাহিত।

গোছানো

গোছা২, গোছানো [ gōchā, gōchānō ] যথাক্রমে গুছা ও গুছানো -র চলিত রূপ।

গোছা

গোছা১ [ gōchā১. ] বি. ১. গুচ্ছ (এক গোছা চুল, চাবির গোছা); ২. থোকা, থোলো, তাড়া (গোছা গোছা কাগজ); ৩. পায়ের গোছ। [বাং. গোছ + আ (স্বার্থে)]। গোছা২, গোছানো [ gōchā, gōchānō ] যথাক্রমে গুছা ও গুছানো -র চলিত রূপ।