গ্রামভাটি

গ্রামভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ।

গ্রামজ

গ্রামজ বিণ. গ্রামে জাত বা উত্পন্ন (গ্রামজ সম্পদ)।

গ্রাম

গ্রাম১ [ grāma ] বি. ওজনের মাপবিশেষ, কিঞ্চিদধিক ৭ ১/২ (সাড়ে সাত) রতি, এক কিলোগ্রামের এক হাজার ভাগের এক ভাগ, ১/১০০০ কিলোগ্রাম। [ইং. gram(me), কিলো দ্র]। গ্রাম২ [ grāma ] বি. ১. পল্লি, পাড়াগাঁ; ২. ক্ষুদ্র জনবসতি; ৩. সমূহ (গুণগ্রাম) ; ৪. (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। গ্রামজ বিণ. গ্রামে জাত বা উত্পন্ন (গ্রামজ সম্পদ)। গ্রামণী গ্রামের মণ্ডল বা নেতা। গ্রামধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। গ্রামবাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। গ্রামভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। গ্রামমৃগ বি. কুকুর। গ্রামসম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্হাপিত সম্বন্ধ...

গোপ্তা

গোপ্তা১ [ gōptā ] দ্র গোত্তা। গোপ্তা২ [ gōptā ] (-প্তৃ) বিণ. রক্ষক, প্রতিপালক (‘শাশ্বত ধর্মগোপ্তা’)। [সং. √গুপ্ + তৃ]। গোপ্তা৩ [ gōptā ] বিণ. গুপ্ত, অজ্ঞাত (গোপ্তা ঘুসি)। [< সং. গুপ্ত]। চোরাগোপ্তা দ্র]।

গোপালন

গোপালন বি. গোরুর পালন বা পরিচর্যা।

গোপালক

গোপালক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল।

গোপাল

গোপাল১ [ gōpāla১. ] বি. ১. গোয়ালা; ২. রাখাল; ৩. শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম; ৪. রাজা; ৫. সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)। [সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]। গোপালক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল। গোপালন বি. গোরুর পালন বা পরিচর্যা। গোপাল২ [ gōpāla ] বি. গোরুর পাল। [সং. গো + পাল (৬ষ্ঠী তত্)]।