গোঁপ

গোঁফ, গোঁপ [ gōm̐pha, gōm̐pa ] বি. পুরুষের নাকের নীচে ওষ্ঠের উপরে গজানো চুল বা লোম, মোচ (‘কারুর যদি গোঁফ গজায় একশো আনা ট্যাক্স চায়’: সু. রা.)। [সং. গুম্ফ]।

গোঁফ

গোঁফ, গোঁপ [ gōm̐pha, gōm̐pa ] বি. পুরুষের নাকের নীচে ওষ্ঠের উপরে গজানো চুল বা লোম, মোচ (‘কারুর যদি গোঁফ গজায় একশো আনা ট্যাক্স চায়’: সু. রা.)। [সং. গুম্ফ]। গোঁফখেজুরে বিণ. খেজুরটি গোঁফের উপর এসে পড়েছে তবু সেটি মুখের মধ্যে পুরে নেবার চেষ্টা করে না এমন অলস; অত্যন্ত অলস। গোঁফে তা ১. গোঁফ চুমরানো; ২. (আল.) সুযোগের অপেক্ষায় থাকা বা আরামে দিন কাটানো।

গোসাঁই

গোসাঁই, (অপ্র.) গোসাঞি [ gōsām̐i, (apra.) gōsāñi ] বি. ১. প্রভু, ঈশ্বর; ২. বৈষ্ণব গুরুবংশীয় ব্যক্তিদের উপাধিবিশেষ। [সং. গোস্বামী]।

গ্রামীণ

গ্রামীণ বিণ. ১. গ্রামে উত্পন্ন; ২. গ্রাম্য; ৩. গ্রামস্হ (গ্রামীণ শিল্প)।

গ্রামী

গ্রামী (-মিন্) বিণ. ১. গ্রামের কর্তা ; ২. গ্রামবাসী; ৩. গ্রাম্য; ৪. গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত।

গ্রামিক

গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক।

গ্রামান্তর

গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)।

গ্রামান্ত

গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা।

গ্রামসম্পর্ক

গ্রামসম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্হাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)।