গ গুঁড়ো গুঁড়া, গুঁড়ো [ gun̐ḍā, gun̐ḍō ] বি. চূর্ণ, রেণু (লঙ্কার গুঁড়ো)। ☐ বিণ. চূর্ণীকৃত, গুঁড়ানো (গুঁড়ো মশলা)। ☐ ক্রি. চূর্ণ করা (হাড় গুঁড়িয়ে দেব)। [সং. √গুণ্ড্ (চূর্ণকরণ)]।
গ গুঁড়া গুঁড়া, গুঁড়ো [ gun̐ḍā, gun̐ḍō ] বি. চূর্ণ, রেণু (লঙ্কার গুঁড়ো)। ☐ বিণ. চূর্ণীকৃত, গুঁড়ানো (গুঁড়ো মশলা)। ☐ ক্রি. চূর্ণ করা (হাড় গুঁড়িয়ে দেব)। [সং. √গুণ্ড্ (চূর্ণকরণ)]। গুঁড়ানো ক্রি. চূর্ণ করা। ☐ বি. চূর্ণন। ☐ বিণ. চূর্ণিত।
গ গোচর গোচর [ gōcara ] বি. ১. ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা বিষয় (কর্ণগোচরে আসা); ২. (জ্যোতিষ.) এলাকা, দৃষ্টি বা প্রভাবের এলাকা (শনির গোচর); ৩. অবগতি (বিষয়টি তাঁর গোচরে আনতে হবে); ৪. গোচারণভূমি। ☐ বিণ. প্রত্যক্ষ; আশ্রিত; স্হিত; বিষয়ীভূত (নয়নগোচর, শ্রুতিগোচর)। [সং. গো + √চর্ + অ]।
গ গেহ গেহ, (ব্রজ.) গেহা [ gēha, (braja.) gēhā ] বি. ১. গৃহ (‘তোমারি গেহে পালিছ স্নেহে’: রবীন্দ্র); ২. (সাধারণত কাব্যে ব্যবহৃত) বাসস্হান। [সং. গৃহ]। গেহী (-হিন্) বি. গৃহী, গৃহস্হ। স্ত্রী. গোহিনী।
গ গোঁফখেজুরে গোঁফখেজুরে বিণ. খেজুরটি গোঁফের উপর এসে পড়েছে তবু সেটি মুখের মধ্যে পুরে নেবার চেষ্টা করে না এমন অলস; অত্যন্ত অলস।