গুণগরিমা

গুণগরিমা, গুণগৌরব বি. সদ্গুণাবলির মহিমা।

গুণগ্রহণ

গুণগ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া।

গুণগ্রাহী

গুণগ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. গুণগ্রাহিণী বি. গুণগ্রাহিতা।

গুণচট

গুণচট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি।

গুণধর

গুণধর বিণ. ১. গুণবান; ২. (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)।

গুণধাম

গুণধাম, গুণনিধি বি. গুণী ব্যক্তি।

গুণন

গুণন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication.