গুলি

গুলি১, গুলিন, গুলিন্‌ — গুলা১ -এর রূপভেদ। গুলি২ [ guli ] বি. ১. যেকোনো ক্ষুদ্র গোলাকার বস্তু, গুটিকা (গুলি খেলা) ; ২. ওষুধের বড়ি, pill (হজমি গুলি, আমাশার গুলি) ; ৪. আফিম থেকে প্রস্তুত মাদকবিশেষ, চণ্ডু (গুলিখোর); ৫. বন্দুকের ছর্রা বা ধাতুগোলক, bullet. [হি. গোলী < সং. √গুড়্‌ + অ + ই]। গুলিখোর বি. বিণ. চণ্ডুসেবনকারী। গুলিডাণ্ডা বি. খেলাবিশেষ ও তার উপকরণ; ডাংগুলি। গুলিকা বি. গুটিকা; বটিকা; বন্দুকের গুলি। গুলি মারা (অশা.) ক্রি. বি. তোয়াক্কা না করা; উপেক্ষা করা (গুলি মারো ওই চাকরিকে)।

গুণ

গুণ [ guṇa ] বি. ১. ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); ২. সদ্গুণ (গুণমুগ্ধ); ৩. উপকার, সুফল (শিক্ষার গুণ); ৪. ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; ৫. দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); ৬. (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; ৭. (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; ৮. জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); ৯. (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; ১০. (গণি.) পূরণ, গুণন (৫ কে ২ দিয়ে গুণ করা); ১১. বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); ১২. ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); ১৩. দড়ি, সুতো (‘গাঁথে বিদ্যা গুণে’: ভা.চ.) ; ১৪. নৌকা টেনে নিয়ে যাওয়ার...

গুণ করা

গুণ করা ক্রি. বি. ১. জাদু দিয়ে বশ করা; ২. পূরণ করা।

গুণ টানা

গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া।

গুণে ঘাট নেই

গুণে ঘাট নেই ১. কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; ২. (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত।

গুণক

গুণক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। ☐ বিণ. গুণকারক।

গুণগৌরব

গুণগরিমা, গুণগৌরব বি. সদ্গুণাবলির মহিমা।