গৃহবিচ্ছেদ

গৃহবিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি।

গৃহবিবাদ

গৃহবিবাদ বি. ১. একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; ২. একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই।

গৃহভেদ

গৃহভেদ বি. ১. গৃহবিবাদ; ২. সিঁধ কেটে চুরি।

গৃহভেদী

গৃহভেদী বিণ. ১. পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; ২. (বিরল) চৌর্যব্যবসায়ী।

গৃহমেধী

গৃহমেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে।

গৃহযুদ্ধ

গৃহযুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ।