খানকি

খানকি [ khānaki ] বি. (সচ. গালিতে) বেশ্যা। [ফা. খান্গী]। খানকিগিরি বি.  বেশ্যাবৃত্তি। খানকিপনা বি. বেশ্যার মতো আচরণ।

খানখান

খানখান অব্য. টুকরো টুকরো, খণ্ড খণ্ড (ভেঙে খানখান করেছে)।

খানকতক

খানকতক বি. বিণ. কয়েকটা (খানকতক শাড়ি)।

খান

খান১ খাঁ-এর রূপভেদ। খান২ [ khāna ] বি. স্হান, জায়গা (এইখান, কোনখানে)। [ফা. খানহ্]। খান৩ [ khāna ] (নির্দেশক) অব্য. খণ্ড, টুকরো, সংখ্যাপরিমাণ, খানা  (একখান, খানকয়েক)। [সং. খণ্ড]। খানকতক বি. বিণ. কয়েকটা (খানকতক শাড়ি)। খানখান অব্য. টুকরো টুকরো, খণ্ড খণ্ড (ভেঙে খানখান করেছে)।

খাদ্যপ্রাণ

খাদ্যপ্রাণ  বি. খাদ্যবস্তুতে থাকে এমন জীবনীশক্তিবর্ধক পদার্থবিশেষ, ভিটামিন।

খাদ্যনালী

খাদ্যনালী বি.  জীবদেহের যে অন্ত্রপথে খাদ্যবস্তু পরিপাকের জন্য পরিবাহিত হয়, food canal.

খাদ্য

খাদ্য [ khādya ] বি. ভোজ্যদ্রব্য, খাবার জিনিস, খাবার। ☐ বিণ. ভোজনের যোগ্য  (পশুর অখাদ্য)। [সং. √খাদ্ + য]। খাদ্যগ্রহণ বি. খাওয়া, আহার। খাদ্যনালী বি.  জীবদেহের যে অন্ত্রপথে খাদ্যবস্তু পরিপাকের জন্য পরিবাহিত হয়, food canal. খাদ্যপ্রাণ  বি. খাদ্যবস্তুতে থাকে এমন জীবনীশক্তিবর্ধক পদার্থবিশেষ, ভিটামিন। খাদ্যাখাদ্য বি. খাওয়ার  উপযুক্ত ও অনুপযুক্ত পদার্থ।

খাদী

খাদী [ -khādī ] (-দিন্) বিণ. ভক্ষক (নরখাদী)। [সং. √খাদ্ + ইন]।