খ

খাদেম

খাদেম, খাদিম [ khādēma, khādima ] বি. ১. ভৃত্য, সেবক; ২.  মসজিদের তত্ত্বাবধায়ক। [আ. খাদিম]।
খ

খাদিম

খাদিম, খাদেম [ khādima, khādēma ] বি. ১. ভৃত্য, সেবক; ২.  মসজিদের তত্ত্বাবধায়ক। [আ. খাদিম]।
খ

খাদিত

খাদিত [ khādita ] বিণ. ভক্ষিত, খাওয়া হয়েছে এমন। [সং. √খাদ্ + ত]।
খ

খাদি

খাদি [ khādi ] বি. হাতে-কাটা বা চরকায় বোনা মোটা সুতার কাপড়বিশেষ, খদ্দর।  [গুজ. খদ্দর]।
খ

খাদা

খাদা [ khādā ] বি. ১. জমির পরিমাণবিশেষ, ১৬ বিঘা; ২. কাঠের বা পাথরের  তৈরি গামলাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]।
খ

খাদন

খাদন [ khādana ] বি. ভোজন, আহার। [সং. √খাদ্ + অন]।
খ

খাদক

খাদক [ khādaka ] বিণ. ১. ভক্ষক (নরখাদক); ২. পণ্যদ্রব্যের ভোক্তা বা  ব্যবহারকারী, consumer. [সং. √খাদ্ + অক]।
খ

খাদ

খাদ১ [ khāda১. ] বি. সোনারুপোর সঙ্গে মিশ্রিত অন্য ধাতু, পান (এই সোনায় একটু  বেশি খাদ আছে)। [সং. ক্ষয়দ]। খাদ২ [ khāda২. ] বি. ১. (সংগীতে) নিম্ন স্বর; ২. খনিত স্হান; গর্ত;  পরিখা; ৩. খনি। [সং. খাত]।
খ

খানুম

খানুম, খাতুন [ khānuma, khātuna ] বি. মুসলমান মহিলাদের নামের শেষে প্রযোজ্য উপাধিবিশেষ। [তুব. আ. খাতুন্, খানুম্]।
খ

খাতুন

খাতুন, খানুম [ khātuna, khānuma ] বি. মুসলমান মহিলাদের নামের শেষে প্রযোজ্য উপাধিবিশেষ। [তুব. আ. খাতুন্, খানুম্]।