কেমন

কেমন [ kēmana ] ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। ☐ অব্য. ১. একরকম (কেমন যেন বোকার মতো); ২. বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); ৩. সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। ☐ বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন–বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। কেমনতর, কেমনতরো–বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন–বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)। কেমনে–(কাব্যে) ক্রি-বিণ. কীভাবে (‘কেমনে শুধিব বল তোমার এ ঋণ’: রবীন্দ্র)।

ক্যাবিন

ক্যাবিন, কেবিন [ kyābina, kēbina ] বি. কক্ষ, কামরা (জাহাজের ক্যাবিন)। [ইং. cabin]।

কেবিন

কেবিন, ক্যাবিন [ kēbina, kyābina ] বি. কক্ষ, কামরা (জাহাজের ক্যাবিন)। [ইং. cabin]।

ক্যাবলরাম

ক্যাবলরাম, কেবলরাম–বি. স্হূলবুদ্ধি লোক, বোকা লোক, হাঁদারাম।

কেবলরাম

কেবলরাম, ক্যাবলরাম–বি. স্হূলবুদ্ধি লোক, বোকা লোক, হাঁদারাম।

ক্যাবলা

ক্যাবলা, কেবলা [ kyābalā, kēbalā ] বিণ. স্হূলবুদ্ধি, বোকাসোকা ধরনের। [আ. কিব্লা]।

কেবলা

কেবলা, ক্যাবলা [ kēbalā, kyābalā ] বিণ. স্হূলবুদ্ধি, বোকাসোকা ধরনের। [আ. কিব্লা]।

কেবলই

কেবলই–অব্য. ক্রি-বিণ. ১. শুধুই (‘আমি কেবলই স্বপন করেছি বপন’: রবীন্দ্র); ২. সবেমাত্র, এখুনি; ৩. ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)।