কড়ায়গণ্ডায়

কড়ায়গণ্ডায়–ক্রি-বিণ. অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে (কড়ায়-গণ্ডায় আদায় করেছি)।

কড়াঙ্কে

কড়াঙ্কে, কড়াকিয়া, (গ্রা.) কড়াঙ্কিয়া–বি. (১ থেকে ১০০) কড়ার হিসাব।

কড়াঙ্কিয়া

কড়াঙ্কিয়া (গ্রা.), কড়াকিয়া, কড়াঙ্কে–বি. (১ থেকে ১০০) কড়ার হিসাব।

কড়াকিয়া

কড়াকিয়া, (গ্রা.) কড়াঙ্কিয়া, কড়াঙ্কে–বি. (১ থেকে ১০০) কড়ার হিসাব।

কড়াক্কড়ি

কড়াক্কড়ি, কড়াকড়ি–বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন।

কড়াকড়ি

কড়াকড়ি, কড়াক্কড়ি–বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন।

কড়াক্কড়

কড়াক্কড়, কড়াকড়–বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)।

কড়াকড়

কড়াকড়, কড়াক্কড়–বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)।

কড়মা

কড়মা [ kaḍ়mā ] বি. দইয়ের সঙ্গে ছাতু ময়দা চিঁড়ে প্রভৃতি মিশিয়ে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. করম্ভ]।