কম

কম১ [ kama ] (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)। [সং. √ কম্ + অ]। কম২ [ kama ] (উচ্চা. কম্) বিণ. ১. অল্প (ওজনে কম, কম খাওয়া); ২. ন্যূন (বেতন এক হাজারের কম); ৩. পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা–ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে–অব্য. অন্তত, কমপক্ষে। কমজোর–বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। কমজোরি–বি. দুর্বলতা। কমতি–বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। কমপোক্ত–বিণ. ১. তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; ২. বিচলিত। কমবেশি–অব্য. অল্পাধিক। বি. কম...

কমঠী

কমঠী–বি. (স্ত্রী.) কমঠ। ১. কচ্ছপ; ২. সন্ন্যাসীদের ব্যবহৃত কাঠের জলপাত্রবিশেষ; ৩. বাঁশ।

কমঠ

কমঠ [ kamaṭha ] বি. ১. কচ্ছপ; ২. সন্ন্যাসীদের ব্যবহৃত কাঠের জলপাত্রবিশেষ; ৩. বাঁশ। [সং. √ কম্ + অঠ]। বি. (স্ত্রী.) কমঠী।

কভু

কভু [ kabhu ] অব্য. ক্রি-বিণ. (পদ্যে) কখনো, কোনো কালে, কোনো কালেও। [তু. হি. কবহুঁ]।

কব্যবাহন

কব্যবাহন, কব্যবাহ–বি. কব্য যে বহন করে, কব্যের বাহন, অগ্নি।

কব্য

কব্য [ kabya ] বি. পরলোকগত পিতৃপুরুষকে নিবেদিত ভোজ্যদ্রব্যাদি। [সং. √ কব্ + য]। কব্যবাহ, কব্যবাহন–বি. কব্য যে বহন করে, কব্যের বাহন, অগ্নি।  

কবেকার

কবেকার–বিণ. ১. কোন দিনের; ২. বহুদিন আগেকার (সেই কবেকার কথা)।

কবে

কবে১  [ kabē ] ক্রি. ‘কহিবে’-র রূপভেদ; বলবে (কথা কবে না)। [বাং. √ কহ্]। কবে২ [ kabē ] অব্য. ক্রি-বিণ. কোন দিন, কোন কালে, কোন সময়। কবেকার–বিণ. ১. কোন দিনের; ২. বহুদিন আগেকার (সেই কবেকার কথা)।

কবুলিয়ত

কবুলিয়ত, কবুলতি [ kabuliẏata, kabulati ] বি. স্বীকৃতিপত্র, প্রজা কর্তৃক জমিদারকে খাজনা দেওয়ার অঙ্গীকারপত্র। [আ. কবূলিয়ত্]।

কবুলতি

কবুলতি, কবুলিয়ত [ kabulati, kabuliẏata ] বি. স্বীকৃতিপত্র, প্রজা কর্তৃক জমিদারকে খাজনা দেওয়ার অঙ্গীকারপত্র। [আ. কবূলিয়ত্]।