কম হওয়া

কম হওয়া–ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)

কমসে

কমসে–কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও।

কমসম

কমসম–বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)।

কমবেশি

কমবেশি–অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ।

কমপোক্ত

কমপোক্ত–বিণ. ১. তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; ২. বিচলিত।

কমতি

কমতি–বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)।

কমজোর

কমজোর–বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)।

কম করে

কম করে–অব্য. অন্তত, কমপক্ষে।

কম করা

কম করা–ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)।