কম্‌বখ্‌তি

কম্‌বখ্‌তি, কমবক্তা–বি. ভাগ্যহীনতা। স্ত্রী. ভাগ্যহীনা; অভাগিনী (‘দু-বেটি কমবক্তি’ দীন.)।

কমবক্তা

কমবক্তা, কম্‌বখ্‌তি–বি. ভাগ্যহীনতা। স্ত্রী. ভাগ্যহীনা; অভাগিনী (‘দু-বেটি কমবক্তি’ দীন.)।

কম্‌বখ্‌ত

কম্‌বখ্‌ত, কমবক্ত [  kam-bakht, kam-bakta ] বিণ. হতভাগ্য; দুর্ভাগা; দুরদৃষ্ট; অল্পভাগ্য (‘মার্জনা করো গোনা পাপী কমবখ্‌তের’ কাজি.)। বি. অল্পবুদ্ধি; বুদ্ধিহীন (‘তখ্‌তে তখ্‌তে দুনিয়ায় আজি কমবখ্‌তের মেলা’ কাজি.)।  কমবক্তা, কম্‌বখ্‌তি–বি. ভাগ্যহীনতা। স্ত্রী. ভাগ্যহীনা; অভাগিনী (‘দু-বেটি কমবক্তি’ দীন.)।

কমবক্ত

কমবক্ত, কম্‌বখ্‌ত [ kam-bakta, kam-bakht ] বিণ. হতভাগ্য; দুর্ভাগা; দুরদৃষ্ট; অল্পভাগ্য (‘মার্জনা করো গোনা পাপী কমবখ্‌তের’ কাজি.)। বি. অল্পবুদ্ধি; বুদ্ধিহীন (‘তখ্‌তে তখ্‌তে দুনিয়ায় আজি কমবখ্‌তের মেলা’ কাজি.)।  কমবক্তা, কম্‌বখ্‌তি–বি. ভাগ্যহীনতা। স্ত্রী. ভাগ্যহীনা; অভাগিনী (‘দু-বেটি কমবক্তি’ দীন.)। [আ. কম্বখ্ত্]।

কম্নে

কম্নে, কমনে [ kamnē, kamanē ] ক্রি-বিণ. (আঞ্চ.) ১. কোথায়; ২. কোন পথে; ৩. কেমন করে (‘খাঁচার মধ্যে অচিন পাখি কম্নে আসে যায়’)। [< বাং. কেমন]।

কমনে

কমনে, কম্নে [ kamanē, kamnē ] ক্রি-বিণ. (আঞ্চ.) ১. কোথায়; ২. কোন পথে; ৩. কেমন করে (‘খাঁচার মধ্যে অচিন পাখি কম্নে আসে যায়’)। [< বাং. কেমন]।

কমনীয়তা

কমনীয়তা–বি. কমনীয়। ১. মনোহর, রমণীয়, সুন্দর (কমনীয় কান্তি); ২. বাঞ্ছনীয়, কাম্য।

কমনীয়া

কমনীয়া–বিণ. (স্ত্রী.) কমনীয়। ১. মনোহর, রমণীয়, সুন্দর (কমনীয় কান্তি); ২. বাঞ্ছনীয়, কাম্য।

কমনীয়

কমনীয় [ kamanīẏa ] বিণ. ১. মনোহর, রমণীয়, সুন্দর (কমনীয় কান্তি); ২. বাঞ্ছনীয়, কাম্য। [সং. √ কম্ + অনীয়]। বিণ. (স্ত্রী.) কমনীয়া। বি. কমনীয়তা।

কমণ্ডলু

কমণ্ডলু [ kamaṇḍalu ] বি. সন্ন্যাসীদের ব্যবহৃত মাটির বা কাঠের বা ধাতব জলপাত্রবিশেষ। [সং. ক + √ মণ়্ড্ + লা + উ]।