কম্পান্বিত

কম্পান্বিত [ kampānbita ] বিণ. ১. কাঁপছে এমন, কম্পিত; ২. বিচলিত। [সং. কম্প + অন্বিত]। বিণ. (স্ত্রী.) কম্পান্বিতা।

কম্পাউণ্ডারি

কম্পাউণ্ডারি–বি. কম্পাউণ্ডারের কাজ (কম্পাউণ্ডারি শিখেছে)।

কম্পাউণ্ডার

কম্পাউণ্ডার [ kampāuṇḍāra ] বি. ভাক্তারের অর্থাত্ চিকিত্সকের নির্দেশ অনুযায়ী যে ওষুধ প্রস্তুত করে; ডাক্তারখানার যে কর্মচারী ওষুধ প্রস্তুত করে। [ইং. compounder শব্দের অর্থান্তরে]। কম্পাউণ্ডারি–বি. কম্পাউণ্ডারের কাজ (কম্পাউণ্ডারি শিখেছে)।

কম্পমান

কম্পমান–বিণ. কাঁপছে এমন (কম্পমান প্রদীপশিখা)।

কম্পন

কম্পন, কম্প [ kampana, kampa ] বি. কাঁপুনি; শিহরন; স্পন্দন। [সং. √ কম্প্ + অ, অন]।

কম্প

কম্প, কম্পন [ kampa, kampana ] বি. কাঁপুনি; শিহরন; স্পন্দন। [সং. √ কম্প্ + অ, অন]। কম্পমান–বিণ. কাঁপছে এমন (কম্পমান প্রদীপশিখা)।

কমিশনার

কমিশনার [ kamiśanāra ] বি. ১. শাসনাঞ্চলের বা বিভাগের প্রশাসক; ২. মিউনিসিপ্যালিটি বা পৌরসংঘের সদস্য; ৩. অনুসন্ধান সমিতি বা তদন্ত কমিটির সদস্য। [ইং. commissioner]।

কমিশন

কমিশন [ kamiśana ] বি. ১. ক্রয়-বিক্রয়র উপর দস্তুরি, দালালি; ২. অনুসন্ধান সমিতি, তদন্ত কমিটি, আয়োগ। [ইং. commission]।

কমিটি

কমিটি [ kamiṭi ] বি. সমিতি; কার্যনির্বাহক সমিতি, পরিচালক সভা; মন্ত্রণাসভা। ইং. committee]।

কমিউনিস্ট

কমিউনিস্ট–বি. বিণ. সাম্যবাদে বিশ্বাসী, সাম্যবাদী।