কম্বল

কম্বল [ kambala ] বি. মোটা পশমি চাদরবিশেষ; মূলত ভেড়ার লোমে প্রস্তুত বিছানায় পাতার বা গায়ে দেওয়ার মোটা চাদরবিশেষ। [সং. √ কম্ (ব্ আগম) + অল]। কম্বলসম্বল–বি. ১. অতি দরিদ্র অবস্হা; ২. সন্ন্যাসজীবন। বিণ. কম্বলই একমাত্র সম্বল এমন অবস্হাবিশিষ্ট, অতি দরিদ্র।

কম্ফর্টার

কম্ফর্টার [ kampharṭāra ] বি. গলাবন্ধ, গলা গরম রাখার জন্য (সাধারণত পশমের) পটিবিশেষ। [ইং. comforter]।

কম্প্র

কম্প্র [ kampra ] বিণ. কম্পিত, কাঁপছে এমন (‘কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে’: রবীন্দ্র)। [সং. √ কম্প্ + র]।

কম্পোজিটার

কম্পোজিটার, কম্পোজিটর–বি. য়ে কম্পোজ করে। [ইং. compositor]।

কম্পোজিটর

কম্পোজিটর, কম্পোজিটার–বি. য়ে কম্পোজ করে। [ইং. compositor]।

কম্পোজ

কম্পোজ [ kampōja ] বি. মুদ্রণের জন্য অর্থাত্ ছাপানোর জন্য টাইপ সাজানো। [ইং. compose]। কম্পোজিটর, কম্পোজিটার–বি. য়ে কম্পোজ করে। [ইং. compositor]।

কম্পিত

কম্পিত [ kampita ] বি. ১. বিণ. কাঁপছে এমন; স্পন্দিত, শিহরিত (কম্পিত হৃদয়ে); ২. বিচলিত। [সং. √ কম্প্ + ত]। বিণ. (স্ত্রী.) কম্পিতা।

কম্পাস

কম্পাস [ kampāsa ] বি. ১. দিঙ্নির্ণয় যন্ত্র, দিক নির্ণয়ের যন্ত্রবিশেষ; ২. বৃত্ত অঙ্কনের যন্ত্রবিশেষ। [ইং. compass]।