কর
কর১ [ kara ] বিণ. ১. যে করে, কারক; ২. জনক, উত্পাদনকারী (সুখকর); ৩. নির্মাতা (চিত্রকর)। [সং. √ কৃ + অ]। -করী–বিণ. (স্ত্রী.) (অর্থকরী বিদ্যা)। কর২ [ kara ] বি. কিরণ, রশ্মি (রবিকর, চন্দ্রকর)। [সং. √ কৃ (=বিক্ষিপ্ত হওয়া) + অ]। কর৩ [ kara ] বি. ১. হস্ত, হাত (করজোড়ে, করপুট); ২. হাতির শুঁড়; ৩. আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। কবলিত–বিণ. হস্তগত, অধিকৃত। কমল–বি. ১. হস্তরূপ পদ্ম; ২. পদ্মের মতো হাত। কমলেষু–বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। করকোষ্ঠী–বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ...