করকর
করকর [ kara-kara ] অব্য. ১. কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; ২. কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; ৩. অস্হিরতাবোধ; ৪. জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)। [সং. কর্কর > হি. কর্কর্]। করকরা–ক্রি. করকর করা। করকরানো–বি. ক্রি. করকর করা। করকরে–বিণ. ১. কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); ২. শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); ৩. আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)।