ক করতাল করতাল [ kara-tāla ] বি. ১. হাততালি; ২. দুই করতলে ধরে বাজাবার যন্ত্রবিশেষ; ৩. কাঁসার বাদ্যযন্ত্রবিশেষ, cymbal; মন্দিরা। [সং. কর৩. + তাল]।
ক করত করত [ karata, ] (বর্জি.) করতঃ – ক্রি. অব্য. ১. (বৈ. সা) করে; ২. করে, পূর্বক, করণান্তর। [বাং. √ কর্]।
ক করণ্ডক করণ্ডক, করণ্ড [ karaṇḍaka, karaṇḍa ] বি. ১. মৌচাক; ২. ফুলের সাজি; ৩. ঝাঁপি; ৪. ঝুড়ি; ৫. হাঁসজাতীয় পাখিবিশেষ, কারণ্ডব। [সং. √ কৃ + অণ্ড, + ক]। বি. (স্ত্রী.) করণ্ডিকা, করণ্ডী।
ক করণ্ড করণ্ড, করণ্ডক [ karaṇḍa, karaṇḍaka ] বি. ১. মৌচাক; ২. ফুলের সাজি; ৩. ঝাঁপি; ৪. ঝুড়ি; ৫. হাঁসজাতীয় পাখিবিশেষ, কারণ্ডব। [সং. √ কৃ + অণ্ড, + ক]। বি. (স্ত্রী.) করণ্ডিকা, করণ্ডী।
ক করণীয় করণীয় [ karaṇīẏa ] বিণ. ১. করার যোগ্য; করা উচিত এমন; বিধেয় কর্তব্য; করতে হবে এমন; ২. বিবাহ সম্বন্ধের উপযুক্ত। [সং.√ কৃ + অনীয়]।
ক করণী করণী [ karaṇī ] বি. ১. যে রাশির মূল সূক্ষ্মরূপে প্রকাশিত হয় না, অমূলদ রাশি, surd (বি.প.); ২. বর্গমূলের চিহ্ন। [সং. করণ + ঈপ্]।