করাঘাত

করাঘাত [ karāghāta ] বি. চড়, চপেটাঘাত, চাপড়; হাত বা করতল দিয়ে আঘাত (কপালে করাঘাত)। [সং. কর৩ + আঘাত]।

করেত

করেত, করাইত, কিরাইত [ karēta, karāita, kirāita ] বি. বিষধর সাপবিশেষ। [< সং. কিরাত = সর্প; তু. 'কিরাতাশিন্' অর্থাত্ সর্পভুক, গরুড়ের অন্যতম নাম]।

করাইত

করাইত, কিরাইত, করেত [ karāita, kirāita, karēta ] বি. বিষধর সাপবিশেষ। [< সং. কিরাত = সর্প; তু. 'কিরাতাশিন্' অর্থাত্ সর্পভুক, গরুড়ের অন্যতম নাম]।

করা

করা [ karā ] ক্রি. ১. কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); ২. উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); ৩. নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); ৪. প্রয়োগ করা, খাটানো (জোর করা); ৫. নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); ৬. যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); ৭. চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); ৮. বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); ৯. ভাড়া করা (গাড়ি করে যাওয়া); ১০. নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); ১১. নির্বাহ করা (সংসার করা); ১২. স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা);...

করহ

করহ [ karaha ] ক্রি.(অনুজ্ঞা অপ্র.) করো। [বাং. √ কর্]।

করল্লা

করল্লা, করলা [ karallā, karalā ] বি. উচ্ছেজাতীয় তিক্ত স্বাদের সবজিফলবিশেষ। [সং. কারবেল্ল]।

করলা

করলা, করল্লা [ karalā, karallā ] বি. উচ্ছেজাতীয় তিক্ত স্বাদের সবজিফলবিশেষ। [সং. কারবেল্ল]।

করল

করল [ karala ] বি. (ব্রজ.) করিল-র কোমল রূপ।

করর্মদ

করর্মদ [ kararmada ] বি. করমচা ফল ও তার গাছ। [সং. কর + √ মৃদ্ + অ]।

করমচা

করমচা [ karamacā ] বি. করঞ্জা ফল, ছোট অম্লফলবিশেষ। [সং. করঞ্জ]।