করিয়াকর্মিয়া
করিয়াকর্মিয়া, (চলিত) করেকর্মে [ kariẏā-karmiẏā, karēkarmē ] ক্রি-বিণ. স্বহস্তে সম্পাদন করে; হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করে; পরিশ্রমের দ্বারা এবং চেষ্টাচরিত্র করে (ছেলেটা যাহোক করেকর্মে খাচ্ছে)। [বাং. করিয়া-কর্ম করিয়া]।
করিয়া
করিয়া [ kariẏā ] অস-ক্রি. (সাধু) করার পর, ক’রে (খেলা করিয়া, গমন করিয়া)। ☐ অব্য. ১. দ্বারা, সাহায্যে, অবলম্বনে (হাতে করিয়া, মুখে করিয়া); ২. বিবেচনায় (এক টাকা করিয়া চাঁদা, দোষ কম করিয়া দেখি); ৩. প্রকারে, উপায়ে (কী করিয়া এ কাজ করিলে? ভালো করিয়া খাও); ৪. পর্যায়ক্রমে (একজন-একজন করিয়া যাও)। [বাং. √ কর্ + ইয়া]।