কর্কটক্রান্তি

কর্কটক্রান্তি–বি. নিরক্ষরেখার ২৩° ২৭’ অংশ উত্তরের অক্ষরেখা, Tropic of Cancer. কর্কটক্রান্তিরোগ–বি. দুরারোগ্য দুষ্ট ক্ষতরোগবিশেষ, ক্যানসার।

কর্কটক

কর্কটক, কর্কট [ karkaṭaka, karkaṭa ] বি. কাঁকড়া; (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির চতুর্থটি। [সং. √ কর্ক্ + অটন্]

কর্কট

কর্কট, কর্কটক [ karkaṭa, karkaṭaka ] বি. কাঁকড়া; (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির চতুর্থটি। [সং. √ কর্ক্ + অটন্]

কর্ক

কর্ক [ karka ] বি. ছিপি; ইয়োরোপীয় কর্ক গাছের ছালে প্রস্তুত ছিপি। [ইং. cork]

করোটিক

করোটিক–বিণ. ১. মাথার খুলিসংক্রান্ত; ২. খুলিতে বা করোটিতে স্হিত।

করোট

করোট, করোটী, করোটি [ karōṭa, karōṭi, karōṭī ] বি. মাথার খুলি। [সং. ক (মাথা) + √ রুট্ (রক্ষা করা) + অ + ই, ঈ]।

করোটী

করোটী, করোটি, করোট [ karōṭi, karōṭī, karōṭa ] বি. মাথার খুলি। [সং. ক (মাথা) + √ রুট্ (রক্ষা করা) + অ + ই, ঈ]।

করোটি

করোটি, করোটী, করোট [ karōṭi, karōṭī, karōṭa ] বি. মাথার খুলি। [সং. ক (মাথা) + √ রুট্ (রক্ষা করা) + অ + ই, ঈ]। করোটিক–বিণ. ১. মাথার খুলিসংক্রান্ত; ২. খুলিতে বা করোটিতে স্হিত। করোটিকা–বি. করোটি, cranium (বি. প.)।

করোগেট

করোগেট [ karōgēṭa ] বি. দস্তার কলাই-করা লোহার তরঙ্গায়িত পাত বা চাদরবিশেষ। [ইং. corrugated]।