ক

কর্ণমল

কর্ণমল–বি. কানের ময়লা, কানের খোল।
ক

কর্ণবেধ

কর্ণবেধ–বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ।
ক

কর্ণপাত

কর্ণপাত–বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)।
ক

কর্ণপথ

কর্ণপথ–বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর।
ক

কর্ণপটহ

কর্ণপটহ, কর্ণপট–বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়।
ক

কর্ণপট

কর্ণপট, কর্ণপটহ–বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়।
ক

কর্ণগোচর

কর্ণগোচর–বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)।
ক

কর্ণরন্ধ্র

কর্ণরন্ধ্র, কর্ণকুহর, কর্ণবিবর–বি. কানের ছিদ্র বা ফুটো।
ক

কর্ণবিবর

কর্ণবিবর, কর্ণরন্ধ্র, কর্ণকুহর–বি. কানের ছিদ্র বা ফুটো।