কর্তাভজা

কর্তাভজা–বি. ১. আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; ২. (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব।

কর্ত্রী

কর্ত্রী [ kartrī ] বিণ. বি. (স্ত্রী.) ১. কর্মসম্পাদনকারিণী; ২. প্রণেত্রী; লেখিকা; ৩. গৃহিণী; ৪. প্রভুপত্নী; ৫. অধ্যক্ষা।

কর্তা

কর্তা [ kartā ] (কর্তৃ) বিণ. বি. ১. যিনি স্বাধীনভাবে কর্ম করেন; ২. প্রণেতা (গ্রন্হকর্তা); ৩. নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); ৪. গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); ৫. প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); ৬. প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); ৭. (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী–বিণ. বি. (স্ত্রী.) ১. কর্মসম্পাদনকারিণী; ২. প্রণেত্রী; লেখিকা; ৩. গৃহিণী; ৪. প্রভুপত্নী; ৫. অধ্যক্ষা। কর্তাভজা–বি. ১. আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; ২. (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব–বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য।

কর্তরিকা

কর্তরিকা, কর্তবী [ kartarikā, kartabī ] বি. ১. ছেদনযন্ত্র; ২. কাটারি; ৩. ছুরি; ৪. কাঁচি। [সং. √ কৃত্ + অর + ঈ, ক + আ]।

কর্তবী

কর্তবী, কর্তরিকা [ kartabī, kartarikā ] বি. ১. ছেদনযন্ত্র; ২. কাটারি; ৩. ছুরি; ৪. কাঁচি। [সং. √ কৃত্ + অর + ঈ, ক + আ]।

কর্তব্যতা

কর্তব্যতা–বি. ঔচিত্য (আমার কাজের কর্তব্যতা আমিই স্হির করব)।

কর্তব্য

কর্তব্য [ kartabya ] বিণ. ১. করণীয়; অনুষ্ঠেয়; ২. উচিত, বিধেয়। ☐ বি. করণীয় কর্ম (‘একা আমি বসে আছি কর্তব্য সাধিতে’: রবীন্দ্র)। [সং. √ কৃ + তব্য]। কর্তব্যতা–বি. ঔচিত্য (আমার কাজের কর্তব্যতা আমিই স্হির করব)।

কর্তব

কর্তব, কর্‌তব [ kartaba, kartaba ] বি. গানের সুরের নানারকম কৌশল প্রদর্শন. সুর ভাঁজা (তান-কর্তব)। [হিং. কর্তব্]।

কর্তনী

কর্তনী–বি. ১. যার সাহায্যে কাটা যায়; ২. কাঁচি; ৩. কাটারি।

কর্তন

কর্তন [ kartana ] বি. ছেদন, কাটা। [সং. √ কৃত্ + অন]। কর্তনী–বি. ১. যার সাহায্যে কাটা যায়; ২. কাঁচি; ৩. কাটারি।