ক কর্দম কর্দম [ kardama ] বি. ১. কাদা, পাঁক; ২. কলুষ, পাপ। [সং. √ কর্দ্ + অম + ক]। কর্দমাক্ত–বিণ. কাদা-মাখা, পঙ্কিল।
ক কর্তৃবাচ্য কর্তৃবাচ্য [ kartṛ-bācya ] বি. (ব্যাক.) যে বাচ্যে ক্রিয়ার কার্য সম্পূর্ণ কর্তৃনিষ্ঠ বা কর্তার অধীন হয়, active voice. [সং. কর্তৃ + বাচ্য]।
ক কর্তৃপদ কর্তৃপদ [ kartṛ-pada ] বি. (ব্যাক.) বাক্যে ক্রিয়ার সম্পাদনকর্তা, বাক্যের কর্তা, nominative. [সং. কর্তৃ + পদ]।
ক কর্তৃবর্গ কর্তৃবর্গ, কর্তৃপক্ষ [ kartṛ-barga, kartṛ-pakṣa ] বি. কার্যসম্পাদকগণ, কর্মাধিকারিগণ; পরিচালকবৃন্দ; শাসকবর্গ। [সং. কর্তৃ + পক্ষ, বর্গ]।
ক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ, কর্তৃবর্গ [ kartṛ-pakṣa, kartṛ-barga ] বি. কার্যসম্পাদকগণ, কর্মাধিকারিগণ; পরিচালকবৃন্দ; শাসকবর্গ। [সং. কর্তৃ + পক্ষ, বর্গ]।
ক কর্তৃকারক কর্তৃকারক [ kartṛ-kāraka ] বি. (ব্যাক.) ক্রিয়ার সঙ্গে অন্বিত কর্তৃপদ, nominative case. [সং. কর্তৃ + কারক]।