কর্ম
কর্ম [ karma ] (-র্মন্) বি. ১. যা করা হয়, কার্য; ২. কর্তব্য; ৩. উপযোগিতা (সে কোনো কর্মের নয়); ৪. বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); ৫. বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); ৬. (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। কর্মকর্তা (-র্তৃ)–বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। কর্মকর্তৃবাচ্য–বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। কর্মকাণ্ড–বি. ১. বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; ২. কর্মসমূহ। কর্মকারী (-রিন্)–বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। কর্মকুশল–বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। কর্মক্ষম–বি. কাজের জায়গা। কর্মচারী...