কর্মভূমি

কর্মভূমি–বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার।

কর্মবীর

কর্মবীর–বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার।

কর্মবিরতি

কর্মবিরতি–বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work.

কর্মবিপাক

কর্মবিপাক–বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ।

কর্মবাদ

কর্মবাদ–বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে।

কর্মবাচ্য

কর্মবাচ্য–বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে।

কর্মফল

কর্মফল–বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)।

কর্মনিষ্ঠ

কর্মনিষ্ঠ–বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ।

কর্মনাশা

কর্মনাশা–বিণ. কাজ পণ্ড করে এমন। ☐ বি. নদীবিশেষ।