কর্মসূত্র

কর্মসূত্র–বি. ১. কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; ২. কর্মফল; ৩. নিয়তি।

কর্মসাক্ষী

কর্মসাক্ষী (-ক্ষিন্)–বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি।

কর্মসচিব

কর্মসচিব–বি. ১. কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; ২. কার্যপরিচালক মন্ত্রী।

কর্মশীল

কর্মশীল–বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন।

কর্মযোগী

কর্মযোগী (-গিন্)–বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী।

কর্মযোগ

কর্মযোগ–বি. ১. চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; ২. গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। 

কর্মমুখী

কর্মমুখী–বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)।

কর্মভোগ

কর্মভোগ–বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম।