কর্মানুরূপ
কর্মানুরূপ [ karmānu-rūpa ] বিণ. কর্মানুযায়ী, কাজ অনুসারে (কর্মানুরূপ ফল, কর্মানুরূপ বেতন)। [সং. কর্মন্ + অনুরূপ]।
কর্মানুবন্ধ
কর্মানুবন্ধ [ karmānu-bandha ] বি. কাজের প্রয়োজন বা তাগিদ, কাজের বাঁধন। [সং. কর্মন্ + অনুবন্ধ]।
কর্মাধ্যক্ষ
কর্মাধ্যক্ষ [ karmādhyakṣa ] বি. কাজের পরিচালক; কাজের পরিদর্শক বা তত্ত্বাবধায়ক। [সং. কর্মন্ + অধ্যক্ষ]।
কর্মপ্রবচনীয়
কর্মপ্রবচনীয় [ karma-prabacanīẏa ] বি. অব্যয় পদবিশেষ, যা নির্দিষ্ট অর্থে কোনো বিশেষ্য বা সর্বনামের পর ব্যবহৃত হয়ে তাকে বিভক্তিযুক্ত করে যথা, হাত দিয়ে খাও, গাছ থেকে পড়ে, তোমার প্রতি বিশ্বাস; অনুসর্গ। [সং. কর্মন্ + প্র + বচনীয়]।
কর্মসূত্রে
কর্মসূত্রে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ।