কর্ষ
কর্ষ১ [ karṣa ] বি. ওজনের পরিমাণবিশেষ (১৬ মাষা, কবিরাজি মতে ২ তোলা)। [সং. √ কৃষ্ + অ]। কর্ষ২, কর্ষণ [ karṣa, karṣaṇa ] বি. ১. কৃষি. চাষ (ভূমিকর্ষণ, হলকর্ষণ); ২. আকর্ষণ (বিপ্রকর্ষণ); ৩. পীড়ন; ৪. ঘর্ষণ (নিকষে কর্ষণ করা)। [সং. √ কৃষ্ + অ, অন]। কর্ষক–বি. বিণ. যে কর্ষণ করে, কৃষক। কর্ষণীয়–বিণ. কর্ষণযোগ্য; কর্ষণ করতে হবে এমন। কর্ষিত, কৃষ্ট–বিণ. কর্ষণ করা হয়েছে এমন (তু. অকৃষ্ট ভূমি)। কর্ষী (-র্ষিন্)–বিণ. আকর্ষণকারী।
কর্মেন্দ্রিয়
কর্মেন্দ্রিয় [ karmēndriẏa ] বি. যে সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে কর্ম সম্পাদন করা হয়, যথা বাক্ পাণি, পাদ, পায়ু, উপস্হ। [সং. কর্মন্ + ইন্দ্রিয়]।