কলকল

কলকল–বি. ১. মধুর অস্ফুট ধ্বনি; ২. অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; ৩. পাখির কলরব; ৪. কোলাহল।

কলকণ্ঠী

কলকণ্ঠী–বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা।

কলকণ্ঠ

কলকণ্ঠ–বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। ☐ বিণ. ১. অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; ২. মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)।

কলের মানুষ

কলের মানুষ–বি. মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক।

কলের পুতুল

কলের পুতুল–বি. ১. যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; ২. (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক।

কলঘর

কলঘর–বি. ১. (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; ২. বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ।

কলকারখানা

কলকারখানা–বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল (mill), ফ্যাক্টরি।

কল

কল১ [ kala ] বি. অঙ্কুর, বীজ থেকে জাত উদ্ভিদের প্রথম অবস্হা। [সং. কলল]। কল২ [ kala ] বি. ১. যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); ২. বন্দুকের ঘোড়া; ৩. যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); ৪. ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); ৫. কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); ৬. প্যাঁচ (তালার কল); ৭. যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। কলকব্জা–বি. যন্ত্রপাতি। কলকারখানা–বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল (mill), ফ্যাক্টরি। কলঘর–বি. ১. (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; ২. বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা...

কর্ষী

কর্ষী (-র্ষিন্)–বিণ. আকর্ষণকারী।