কলকাতাই

কলকাতাই, কলকাত্তাই [ kalakātāi, kalakāttāi ] বিণ. কলকাতা শহরে ঘটে বা পাওয়া যায় এমন; কলকাতাসম্বন্ধীয় (কলকাত্তাই চালচলন)। [বাং. কলকাতা + আই]।

কলকা

কলকা [ kalakā ] (উচ্চা. কল্কা) বি. বস্ত্রাদিতে মোরগফুলের মতো বা পাতার মতো নকশাবিশেষ। (কলকা পাড়ের শাড়ি)। [হি. কলগা; তু. তুর. কলগী]। কলকাদার–বিণ. কলকাযুক্ত। কলকাপেড়ে–বিণ. কলকাদার পাড়যুক্ত।

কলহাস্য

কলহাস্য, কলহাস–বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি।

কলহাস

কলহাস, কলহাস্য–বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি।

কলহংসী

কলহংসী–বি. (স্ত্রী.) কলহংস; ১. রাজহাঁস; ২. বালিহাঁস।

কলহংস

কলহংস–বি. ১. রাজহাঁস; ২. বালিহাঁস। বি. (স্ত্রী.) কলহংসী।

কলস্বনা

কলস্বনা–বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)।