ক কলঙ্ক কলঙ্ক [ kalaṅka ] বি. ১. তামা পিতল ইত্যাদি ধাতুপাত্রের দাগ বা মালিন্য; ২. মরচে; ৩. অখ্যাতি; ৪. কেলেঙ্কারি। [সং. ক + √ লন্ক্ + অ]। কলঙ্কিত–বিণ. কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত। বিণ. (স্ত্রী.) কলঙ্কিতা। কলঙ্কী (-ঙ্কিন্)–বিণ. দুর্নামগ্রস্ত, কলঙ্কগ্রস্ত। বিণ. (স্ত্রী.) কলঙ্কিনী।
ক কলগা কলগা, কলগি [ kalagi, kalagā ] বি. ১. শিরোভূষণ; ২. মুকুট; ৩. তাজ; ৪. পাগড়ির চূড়া। [আ. তুর. কলগী]।
ক কলগি কলগি, কলগা [ kalagi, kalagā ] বি. ১. শিরোভূষণ; ২. মুকুট; ৩. তাজ; ৪. পাগড়ির চূড়া। [আ. তুর. কলগী]।
ক কলকি কলকি, কলকে [ kalaki, kalakē ] বি. ১. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে ধূমপানের সময় (সাধারণত মাটির তৈরি) যে পাত্রে তামাক পোড়ানো হয়; ছিলিম; ২. হলদে রঙের ফুলবিশেষ।
ক কলকে কলকে, কলকি [ kalakē, kalaki ] বি. ১. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে ধূমপানের সময় (সাধারণত মাটির তৈরি) যে পাত্রে তামাক পোড়ানো হয়; ছিলিম; ২. হলদে রঙের ফুলবিশেষ। কলকে পাওয়া–ক্রি. বি. সমাদর বা খাতির পাওয়া; উপেক্ষিত না হওয়া।
ক কলকাত্তাই কলকাত্তাই, কলকাতাই [ kalakāttāi, kalakātāi ] বিণ. কলকাতা শহরে ঘটে বা পাওয়া যায় এমন; কলকাতাসম্বন্ধীয় (কলকাত্তাই চালচলন)। [বাং. কলকাতা + আই]।