কলম

কলম১ [ kalama ] বি. ১. কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়; ২. কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে নতুন গাছ উত্পাদন করা হয়। [আ. ক’লম্]। কলম করা–ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা। কলম২ [ kalama ] বি. পল-কাটা কাচ বা স্ফটিকের লম্বা ফলক বা খণ্ড (ঝড়ের কলম)। [আ. ক’ল্ম্]। কলমি–বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)। কলম৩ [ kalama ] বি. সংবাদপত্র, বই ইত্যাদির প্রতি পৃষ্ঠায় মুদ্রিত লেখার আড়াআড়ি ভাগ, স্তম্ভ। [ইং. column]। কলম৪ [ kalama ] বি....

কলভ

কলভ [ kalabha ] বি. হাতির শাবক, হাতির বাচ্চা। [সং. কর + √ ভা + অ। র > ল]।

কলবিঙ্ক

কলবিঙ্ক [ kala-biṅka ] বি. চড়াই পাখি, চটক। [সং. কল৩ + বিঙ্ক (স্বর? রব?)]।

কলপ

কলপ [ kalapa ] বি. ১. পাকা চুল কালো করবার রং; ২. মাড় (শাড়ির পাড়ে কলপ দেওয়া)। [আ. কলফ্]।

কলন

কলন [ kalana ] বি. ১. গণন, সংখ্যা করা; হিসাব; ২. গ্রহণ। [সং. √ কল্ + অন]।

কলধূত

কলধূত, কলধৌত [ kala-dhūta, kala-dhauta ] বি. ১. সোনা; ২. রুপো; ৩. কলধ্বনি। [সং. কল (মলভাগ) + ধৌত]।

কলধৌত

কলধৌত, কলধূত [ kala-dhauta, kala-dhūta ] বি. ১. সোনা; ২. রুপো; ৩. কলধ্বনি। [সং. কল (মলভাগ) + ধৌত]।

কলত্র

কলত্র [ kalatra ] বি. পত্নী, স্ত্রী. (পুত্রকলত্রসহ)। [সং. (১.) √ গড্ + অএন্ (গ > ক); (২.)কল + √ ত্রৈ + অ]।

কলতানি

কলতানি [ kala-tāni ] বি. ক্ষতস্হান থেকে নিঃসৃত রস; লালা, পূঁজ প্রভৃতি ক্লেদ। [দেশি]।