ক কলাপ কলাপ [ kalāpa ] বি. ১. আভরণ, অলংকার; ২. ময়ূরপুচ্ছ (ময়ূর কলাপ মেলেছে); ৩. সমূহ (কার্যকলাপ); ৪. বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিশেষ। [সং. কল + √ আপ্ + অ]।
ক কলাই কলাই১, কড়াই [ kalāi, kaḍāi ] বি. ১. মাষকলাই; ২. মটর, শুঁটিযুক্ত যাবতীয় শস্য। [সং. কলায়]। কলাইশুঁটি, কড়াইশুঁটি–বি. মটরশুঁটি। কলাই২ [ kalāi ] বি. রাং ইত্যাদি ধাতুর প্রলেপ; ইনামেল, মিনা (কলাই-করা থালা)। [আ. ক’লা’]।
ক কলাবৌ কলাবৌ, কলাবউ, কলাবধূ–বি. ১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; ২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; ৩. নবপত্রিকা; ৪. নবদুর্গা; ৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; ৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।
ক কলাবধূ কলাবধূ, কলাবৌ, কলাবউ–বি. ১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; ২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; ৩. নবপত্রিকা; ৪. নবদুর্গা; ৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; ৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।
ক কলাবউ কলাবউ, কলাবধূ, কলাবৌ–বি. ১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; ২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; ৩. নবপত্রিকা; ৪. নবদুর্গা; ৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; ৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।