কলী করা

কলী করা, কলি ধরানো, কলি ফেরানো–ক্রি. বি. চুনকাম করা।

কলির সন্ধ্যা

(সবে) কলির সন্ধ্যা (সন্ধে)–কলির সূচনামাত্র, অর্থাত্ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যত্ পরিণামের উপক্রমমাত্র।

কলি

কলি১ [ kali ] বি. ১. পুরাণোক্ত চতুর্থ বা শেষ যুগ (কলিকাল, কলিযুগ); ২. কলিদেব, দ্বাপরের পরবর্তী যুগের অধিদেবতা। [সং. √ কল্ + ই]। (সবে) কলির সন্ধ্যা (সন্ধে)–কলির সূচনামাত্র, অর্থাত্ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যত্ পরিণামের উপক্রমমাত্র। কলি২ [ kali ] বি. ১. কলিকা, কুঁড়ি; ২. কেশবিন্যাসের ভঙ্গিবিশেষ; ৩. বৈষ্ণবদের তিলক কাটার ভঙ্গিবিশেষ (রসকলি); ৪. কবিতা বা গানের চরণ। [সং. √ কল্ + ই]। কলি৩ [ kali ] বি. চুনকাম, দেওয়ালে চুন দেওয়া। [আ. কলী]। কলী করা, কলি ধরানো, কলি ফেরানো–ক্রি. বি. চুনকাম করা।

কলালাপ

কলালাপ১ [ kalālāpa ] বি. ১. অস্ফুট মধুর ধ্বনি; ২. মধুর আলাপ; ৩. ভ্রমর। [সং. কল৩ + আলাপ]। কলালাপ২ [ kalālāpa ] বি. নৃত্যগীতাদি কলা সম্বন্ধে আলোচনা। [সং. কলা১ + আলাপ]।

কলার

কলার [ kalāra ] বি. শার্ট, কোট ইত্যাদির গলদেশের চওড়া ও শক্ত পটিবিশেষ। [ইং. collar]।

কলায়

কলায় [ kalāẏa ] বি. ডালজাতীয় শস্য; মাষকলাই, কলাই, মটর। [সং. কল + √ অয়্ + অ]।

কলাপী

কলাপী [ kalāpī ] (-পিন্)–বি. ময়ূর। বি. (স্ত্রী.) কলাপিনী।

কলানো

কলানো [ kalānō ] ক্রি. বি. অঙ্কুরিত হওয়া, গজানো। [সং. কল১ + বাং. আনো]।

কলাদ

কলাদ [ kalāda ] বি. স্বর্ণকার, স্যাকরা। [সং. কলা + আ + √ দা + অ]।