কলিত

কলিত [ kalita ] বিণ. ১. গণনা করা বা কলন করা হয়েছে এমন; ২. গৃহীত। [সং. √ কল্ + ত]।

কলজেপুরু

কলজেপুরু–বিণ. উচ্চহৃদয়, হৃদয়বান; উদার; অকৃপণ।

কলজে

কলজে, কলিজা, (কথ্য.) [ kalajē, kalijā ] বি. ১. যকৃত্; ২. হৃত্পিণ্ড; ৩. বুক; ৪. (আল.) সাহস। [তু. হি. কলেজা]।

কলিজা

কলিজা, (কথ্য.) কলজে [ kalijā, (kathya.) kalajē ] বি. ১. যকৃত্; ২. হৃত্পিণ্ড; ৩. বুক; ৪. (আল.) সাহস। [তু. হি. কলেজা]। কলজেপুরু–বিণ. উচ্চহৃদয়, হৃদয়বান; উদার; অকৃপণ। কলজের জোর (আল.)–সাহস।

কলিচুন

কলিচুন [ kali-cuna ] বি. ঝিনুক শামুক ইত্যাদি পুড়িয়ে তৈরি চুন। [আ. কলি৩. + বাং. চুন]।

কলিঙ্গ

কলিঙ্গ [ kaliṅga ] বি. ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলসমেত প্রাচীন প্রদেশবিশেষ। [সং.কলি + √ গম্ + অ]।

কলিকা

কলিকা [ kalikā ] বি. কোরক, কুঁড়ি, কলি (কমলকলিকা)। [সং. কলি + ক স্বার্থে + স্ত্রী. আ]।

কলি ফেরানো

কলি ফেরানো, কলী করা, কলি ধরানো–ক্রি. বি. চুনকাম করা।

কলি ধরানো

কলি ধরানো, কলি ফেরানো, কলী করা–ক্রি. বি. চুনকাম করা।