কলেরা

কলেরা [ kalērā ] বি. ওলাওঠা রোগ, বিসূচিকা। [ইং. cholera]।

কলেবর

কলেবর [ kalēbara ] বি. শরীর, দেহ (দিন দিন কলেবর বৃদ্ধি পাচ্ছে)। [সং. কল (=শুক্র) + এ (৭.মী বিভক্তি) + বর (শ্রেষ্ঠ)।

কলেজীয়

কলেজীয়–বিণ.কলেজসংক্রান্ত (কলেজীয় শিক্ষার শেষে)।

কলেজ

কলেজ [ kalēja ] বি. (স্কুলের শিক্ষা সমাপনান্তে) উচ্চতর শিক্ষালাভের জন্য প্রতিষ্ঠান, মহাবিদ্যালয়। [ইং. college]। কলেজীয়–বিণ.কলেজসংক্রান্ত (কলেজীয় শিক্ষার শেষে)।

কলুষ

কলুষ [ kaluṣa ] বি. ১. পাপ; ২. মালিন্য; মল; দোষ (‘সকল কলুষতামসহর জয় হোক তব জয়’: রবীন্দ্র)। [সং. √ কল্ + উষ]। কলুষিত–বিণ. কলুষযুক্ত; মলিন।

কলুর বলদ

কলুর বলদ (আল.)–এমন ব্যক্তি যার স্বাধীনতা বা চিন্তাশক্তি নেই, কেবল অন্যের ইচ্ছানুসারে যাকে সর্বদা ঘুরতে বা খাটতে হয়।

কলু

কলু [ kalu ] বি. তৈলকার জাতি বা ব্যক্তি, যে ঘানিতে তেল তৈরি করে। [দেশি; তু. হি. কোলহু]। স্ত্রী. কলুনি। কলুর বলদ (আল.)–এমন ব্যক্তি যার স্বাধীনতা বা চিন্তাশক্তি নেই, কেবল অন্যের ইচ্ছানুসারে যাকে সর্বদা ঘুরতে বা খাটতে হয়।

কলিল

কলিল [ kalila ] বিণ. সমন্বিত, যুক্ত, মিশ্রিত (মোহকলিল বুদ্ধি)। [সং. √ কল্ + ইল]।