কল্প
কল্প১ [ kalpa ] ঈষদূন বা তত্সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়বিশেষ (মৃতকল্প, অনুজকল্প, পিতৃকল্প)। কল্প২ [ kalpa ] বি. ১. যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; ২. ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ ৪৩২ কোটি বত্সর (কল্পান্তে); ৩. শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); ৪. প্রলয়; ৫. পূজার বিধি (কল্পারম্ভ); ৬. অভিপ্রায় (রক্ষাকল্পে); ৭. সংকল্প (দৃঢ়কল্প); ৮. পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্৯প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]।