কল্পান্ত

কল্পান্ত [ kalpānta ] বি. ব্রহ্মার এক অহোরাত্রের অবসান; মহাপ্রলয়। [সং. কল্প২ + অন্ত]।

কল্পলোক

কল্পলোক [ kalpa-lōka ] বি. কল্পনার রাজা, মানসলোক, মনোরাজ্য। [সং. কল্প (কল্পনা) + লোক]।

কল্পারম্ভ

কল্পারম্ভ [ kalpārambha ] বি. ১. পূজাবিধির আরম্ভ; ২. দুর্গাপূজার পনেরো দিন আগে থেকে নিত্যপালনীয় অনুষ্ঠান। [সং. কল্প২ + আরম্ভ]।

কল্পবিজ্ঞান

কল্পবিজ্ঞান [ kalpa-bijñāna ] বি. কাল্পনিক বিজ্ঞানকাহিনি। কল্পনার মিশেল-দেওয়া বিজ্ঞানকাহিনী। [সং. কল্প (কল্পনা) + বিজ্ঞান]।

কল্পনাবিলাসী

কল্পনাবিলাসী (-সিন্)–বিণ. কল্পনা করে সুখ পায় এমন, কল্পনা করতে ভালোবাসে এমন।

কল্পনা

কল্পনা [ kalpanā ] বি. ১. কল্পিত বা মনগড়া বিষয়; ২. উদ্ভাবনা; ৩. উদ্ভাবনী শক্তি; ৪. অনুমান। [সং. ক্৯প্ + অন + আ]। কল্পনাপ্রবণ–বিণ. কল্পনা করতে ভালোবাসে এমন, ভাবুক। কল্পনাবিলাসী (-সিন্)–বিণ. কল্পনা করে সুখ পায় এমন, কল্পনা করতে ভালোবাসে এমন। কল্পনাশক্তি–বি. কল্পনার বা উদ্ভাবনী ক্ষমতা।

কল্পন

কল্পন [ kalpana ] বি. ১. উদ্ভাবন; ২. মানসিক রচনা; ৩. অবাস্তবকে বাস্তবরূপে চিন্তা করা; ৪. আরোপ; ৫. মানস; মনন; ৬. সংকল্প। [সং. √ ক্৯প্ + অন]।

কল্পবৃক্ষ

কল্পবৃক্ষ, কল্পতরু, কল্পদ্রুম [ kalpa-bṛkṣa, kalpa-taru, kalpa-druma ] বি. ১. ইন্দ্রলোকের সর্বকামনাপূরণকারী দেবতরু; ২. (আল.) অত্যন্ত উদার ও বদান্য ব্যক্তি যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন। [সং. কল্প২ (ইচ্ছা) + তরু, দ্রুম, বৃক্ষ]।