কল্যাণীয়

কল্যাণীয়–বিণ. ১. কল্যাণযুক্ত; ২. যার কল্যাণ প্রার্থনা করা যায় বা উচিত; ৩. কল্যাণাস্পদ। বিণ. (স্ত্রী.) কল্যাণীয়া।

কল্যাণী

কল্যাণী–বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী।

কল্যাণ

কল্যাণ [ kalyāṇa ] বি. ১. হিত, মঙ্গল; ২. কুশল; ৩. সুখসমৃদ্ধি; ৪. সংগীতের রাগিণীবিশেষ। ☐ বিণ. ১. সুখী; ২. শুভযুক্ত। [সং. কলা + √ অণ্ + অ]। কল্যাণী–বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী। কল্যাণীয়–বিণ. ১. কল্যাণযুক্ত; ২. যার কল্যাণ প্রার্থনা করা যায় বা উচিত; ৩. কল্যাণাস্পদ। বিণ. (স্ত্রী.) কল্যাণীয়া। কল্যাণকর–বিণ. কল্যাণ করে এমন; মঙ্গলকর, শুভকর। কল্যাণবর, কল্যাণবরেষু, কল্যাণীয়বর, কল্যাণীয়েষু–স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ। স্ত্রী. কল্যাণীয়াসু। কল্যাণবান (-বত্)–বিণ. মঙ্গলযুক্ত। কল্যাণবতী–বিণ. (স্ত্রী.) কল্যাণী; কল্যাণময়ী।

কল্যকার

কল্যকার–বিণ. গত বা আগামী দিনের (কল্যকার ঘটনা)।

কল্য

কল্য [ kalya ] বি. ১. কাল, আগামী কাল, আগামী দিন; ২. গতকাল, পূর্বদিন; ৩. প্রভাতকাল। [সং. (১.) কলা + য; (২.) কল + য]। কল্যকার–বিণ. গত বা আগামী দিনের (কল্যকার ঘটনা)।

কল্মাষ

কল্মাষ [ kalmāṣa ] বি. ১. কৃষ্ণ বর্ণ; ২. ধূসর বর্ণ। ☐ বিণ. শ্বেতকৃষ্ণমিশ্রিত বর্ণবিশিষ্ট।  [সং. কল্ + √ মষ্ + অ]।

কল্মষ

কল্মষ [ kalmaṣa ] বি. কলুষ, পাপ। ☐ বিণ. ১. মলিন; ২. পাপিষ্ঠ। [সং. কর্মন্ (শুভ কর্ম) + √ সো (বিনাশ করা) + অ র্ > ল্]।

কল্প্য

কল্প্য [ kalpya ] বিণ. ১. কল্পনাযোগ্য; ২. বচনীয়; ৩. বিধেয়। [সং. √ ক্৯.প্ + ণিচ্ + য]।

কল্পী

কল্পী [ kalpī ] (-ল্পিন্) বিণ. কল্পনাকারী, কল্পক। [সং. কল্প + ইন্]।

কল্পিত

কল্পিত [ kalpita ] বিণ. ১. কল্পনা করা হয়েছে এমন; ২. রচিত; ৩. সম্পাদিত; ৪. আরোপিত; ৫. মনগড়া; অবান্তর (এসব নিছকই কল্পিত গল্প); ৬. অনুমিত। [সং. √ ক্৯প্ + ণিচ্ + ত]।