কশাহত

কশাহত–বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন।

কশাঘাত

কশাঘাত–বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা।

কষা

কষা১, কশা১ [ kaṣā, kaśā ] বি. চাবুক। [সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]। কষা২ [ kaṣā ] বিণ. কষায় রসযুক্ত, ঈষত্ তিক্ত কষায় রসযুক্ত। [সং. কষায়]। কষা৩ [ kaṣā ] ক্রি. ১. কষ্টিপাথরে ঘষে সোনা ইত্যাদি পরীক্ষা করা; ২. অঙ্কপাত করা, গণিতের ফল বার করা (অঙ্ক কষা, আঁক কষা); ৩. মূল্য নিরূপণ করা (দাম কষা)। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [সং. √ কষ্ + বাং. আ]। কষা৪ [ kaṣā৪. ] ক্রি. ১. (মাংসাদি) সাঁতলানো; ২. আঁট করে বাঁধা; ৩. শক্ত করা (কষে বাঁধো); ৪. শুষ্ক বা রুক্ষ হওয়া (শরীর কষে গেছে); ৫. জটিল কৌশল করা (প্যাঁচ কষা)। ☐...

কশা

কশা১, কষা [ kaśā, kaṣā ] বি. চাবুক। [সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]। কশাঘাত–বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা। কশাহত–বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন। কশা২, কশানো [ kaśā, kaśānō ] ক্রি. ১. চাবুক মারা; ২. আঘাত করা (চড় কশানো)। ☐ বি. উক্ত অর্থে। [বাং. √ কশ্ (সং. √ কশ্) + আ, আনো]।

কশ

কশ [ kaśa ] বি ওষ্ঠ ও অধরের দুই প্রান্ত, ঠোটের দুই প্রান্ত বা পাশ, সৃক্কণী (কশের দাঁত, কশ দিয়ে পানের রস পড়া)। [দেশি]।

কল্লোলিনী

কল্লোলিনী–বি. (স্ত্রী.) নদী। ☐ বিণ. (স্ত্রী.) কল্লোলময়ী।

কল্লোল

কল্লোল [ kallōla ] বি. ১. শব্দকারী তরঙ্গ, যে-ঢেউ থেকে শব্দ ওঠে; শব্দময় তরঙ্গ; ২. মহাতরঙ্গ; ৩. মহা আনন্দ; পরমানন্দ; ৪. কলরব, কোলাহল। [সং. √ কল্ল্ + ওল]। কল্লোলিত–বিণ. কল্লোলযুক্ত। কল্লোলিনী–বি. (স্ত্রী.) নদী। ☐ বিণ. (স্ত্রী.) কল্লোলময়ী।

কল্লা

কল্লা [ kallā ] বিণ. (স্ত্রী.) ১. মুখরা, ঝগড়াটে; ২. অতি চতুরা; ৩. দুষ্টা। ☐ বি. ছলা; ঠাট। [হি. কল্লা]।