কষ১ [ kaṣa ] বি. ১. হরীতকী আম গাব প্রভৃতি ফল বা গাছের কষায় রস (কলার কষ); ২. ওই রসের ছোপ (কষ লাগা); ৩. চামড়া পাকাবার কষায় রস বা ক্বাথ, tannin. [সং. কষায়]। কষ২ [ kaṣa ] বি. কষ্টিপাথর বা নিকষ, যাতে ঘষে সোনা বা অন্য ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। [সং. √ কষ্ (হিংসা করা, পরীক্ষা করা) + অ]।